বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন বিদেশ যাত্রা পর্ব ২ - বিয়ের বাজারে বিদেশ ফ্যাক্টর: স্বপ্ন, চাপ নাকি প্রতারণার পথ? জামালগঞ্জে তেল সংকট নিরসনে ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জামালগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ওসমানীনগরে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে সাবেক মেয়র মুজিবুর রহমান কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির দেয়াল পত্রিকা ‘বর্ষবরণ’ প্রকাশ ঝুলন্ত ডালের আঘাতে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাধ্যতামূলক অবসরে ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তা
advertisement
জাতীয়

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব ও টিকা সংকটের জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।


তবে বর্তমান সরকার দ্রুততম সময়ে ইউনিসেফের সহায়তায় টিকা সংগ্রহ করেছে এবং ২ কোটি শিশুকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।


বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।


স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।


গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দুঃখজনক ব্যাপার হল, আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য, সেই সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে আমদানি করা হয়নি।

স্বাভাবিকভাবেই যখন এই সমস্যাটি দেখা দেয়, তখন ইউনিসেফ বাংলাদেশকে অনেক হেল্প করেছে। তারা দ্রুত ভ্যাকসিন পাঠিয়েছে।
আমরা প্রায় ২ কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেবো।


প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে অনেক কিট দেশে পৌঁছেছে। কাস্টমস ও এয়ারপোর্টে থাকা কিটগুলো দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি কিট দিয়ে তিনটি টেস্ট করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। হামে আক্রান্ত হয়ে শিশুদের প্রাণ ঝরে যাওয়ার ঘটনাকে তিনি অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেন।

এর আগে অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একটি বড় পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, স্থানীয় সরকার (এলজিআরডি) মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রায় ২০০টি অব্যবহৃত বহুতল ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, এই ২০০টির মতো বিল্ডিং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের প্রসেস এই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আগামী দুই মাসের মধ্যে এগুলোকে ছোট ছোট মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে গড়ে তোলা হবে।

এই সম্পর্কিত আরো

নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম

শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

বিদেশ যাত্রা পর্ব ২ বিয়ের বাজারে বিদেশ ফ্যাক্টর: স্বপ্ন, চাপ নাকি প্রতারণার পথ?

জামালগঞ্জে তেল সংকট নিরসনে ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

জামালগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে সাবেক মেয়র মুজিবুর রহমান

কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির দেয়াল পত্রিকা ‘বর্ষবরণ’ প্রকাশ

ঝুলন্ত ডালের আঘাতে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার

বাধ্যতামূলক অবসরে ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তা