বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিয়ানীবাজারে পরীক্ষার প্রথম দিনেই ৩ ছাত্রী নিখোঁজ গ্রাম-নগরে বিদ্যুৎ বিপর্যয়, সিলেটে জনজীবন বিপর্যস্ত নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন বিদেশ যাত্রা পর্ব ২ - বিয়ের বাজারে বিদেশ ফ্যাক্টর: স্বপ্ন, চাপ নাকি প্রতারণার পথ?
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় তেঘরিয়া মিনি স্টেডিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। জীবনে সফল হতে শৃঙ্খলার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুম মিয়া, কামরুপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় তালুকদার, বেনু মজুমদার, ফয়সল মিয়া, সনি, থানার এএসআই আশরাফ উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন, ইমরানুল হাসানসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম দিনে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে মোট ৮টি বালিকা দল অংশগ্রহণ করে। আগামী ২৩ এপ্রিল বালক দলের খেলা শেষে একই দিনে দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই সম্পর্কিত আরো

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা

জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিয়ানীবাজারে পরীক্ষার প্রথম দিনেই ৩ ছাত্রী নিখোঁজ

গ্রাম-নগরে বিদ্যুৎ বিপর্যয়, সিলেটে জনজীবন বিপর্যস্ত

নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম

শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

বিদেশ যাত্রা পর্ব ২ বিয়ের বাজারে বিদেশ ফ্যাক্টর: স্বপ্ন, চাপ নাকি প্রতারণার পথ?