রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
সিলেট বিভাগ

কচকট খাঁ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে কচকট খাঁ প্রবাসী সমাজ কল্যাণ ও এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় চারখাই উচ্চ বিদ্যালয় এবং দুপুর ১২টায় তহিরুন নেছা চৌধুরী একাডেমিতে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ২০১৭ সাল থেকে কচকট খাঁ প্রবাসী সমাজ কল্যাণ ও এডুকেশন ট্রাস্ট শিক্ষা, সমাজকল্যাণ, দুর্যোগকালীন সহায়তা ও মানবিক কার্যক্রমসহ নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে শিক্ষা খাতে অগ্রাধিকার দিয়ে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদান করাই এই ট্রাস্টের অন্যতম প্রধান লক্ষ্য।

ট্রাস্টের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো— গ্রামের প্রতিটি প্রবাসী সদস্য এ সংগঠনের সঙ্গে যুক্ত। প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা এবং দেশীয় সদস্যদের সম্মিলিত অর্থায়নে সংগঠনটি ইতোমধ্যে এলাকায় একটি বৃহৎ মানবিক সংগঠন হিসেবে সুনাম অর্জন করেছে।

চারখাই উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বাবলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রবাস কমিটির সভাপতি গ্রিস প্রবাসী সায়েম আহমদ, সভাপতি আলীম উদ্দিন, সাধারণ সম্পাদক এজহারুল হাসান বাচ্চু, সাবেক সভাপতি লায়েক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি সাংবাদিক এস. আর. সহিদ, উপদেষ্টা আলীম উদ্দিন ও বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক জাবের আহমদ, কোষাধ্যক্ষ আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক হা. জামিল আহমদ, ধর্ম বিষয় সম্পাদক হাফিজ দেলওয়ার হোসেন এবং সদস্য নাবেল আহমদ।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে ভবিষ্যতে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী