রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
সিলেট বিভাগ

মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন : আনিসুল হক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের জামালগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা হ্যালিপেড মাঠে জামালগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী আনিসুল হক বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সাহসিকতা দেশের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বর্তমান দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়িয়ে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে হবে।

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সফিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও মো. আজিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফেন্দী, সাবেক সভাপতি আব্দুর রব, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাজাহান, যুক্তরাজ্য বিএনপির আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হাফিজ মাওলানা রশিদ আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য শামসুজ্জামান ধন মিয়া, এমদাদুল হক আফেন্দী, মোহাম্মদ আলী, গোলাম রাব্বানী আফেন্দী, ইকবাল হাসান, নুরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সপন, জমিয়ত নেতা আলমগীর হোসেন শামসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী