রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে দূরপাল্লার পরিবহনে যাত্রী নিরাপত্তা জোরদার

কনকনে শীত ও ঘন কুয়াশাজনিত ঝুঁকি মোকাবিলায় সুনামগঞ্জ থেকে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।

পরিবহনে ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে পেশাদারিত্বের সঙ্গে মাঠপর্যায়ে কাজ করছে জেলা পুলিশ। সুনামগঞ্জ সদরের দিরাই পয়েন্ট থেকে প্রতিটি গাড়ি তল্লাশি ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে পুলিশ প্রটেকশনের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে রওনা করানো হচ্ছে।

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের নির্দেশনায় জেলার সকল থানা এলাকার মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই কার্যক্রমে সহযোগিতা করছে বিভিন্ন পরিবহন সংস্থার সদস্যরা। পুলিশের এই উদ্যোগে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে এবং সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী পরিবহনে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এই কার্যক্রম চালু করা হয়েছে। দিরাই পয়েন্ট থেকে প্রতিটি গাড়ি তল্লাশি করে তথ্য সংগ্রহের পর পুলিশ প্রটেকশনের মাধ্যমে গন্তব্যে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই পরিবহনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। যতদিন প্রয়োজন অনুভূত হবে, ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী