বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জানালেন অর্থমন্ত্রী - মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ খাত আসছে করের আওতায় বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত কমলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসীকল্যাণমন্ত্রী দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
advertisement
সিলেট বিভাগ

প্রেমিককে নিয়ে স্বামীকে খুন : সিলেটে তিনজনের ফাঁসির আদেশ


সিলেটের জাফলংয়ে বহুল আলোচিত স্বামীকে খুনের দায়ে স্ত্রী, কথিত প্রেমিক ও তার সহযোগীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪ এর বিচারক শায়লা শারমিন এ রায় প্রদান করেন। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪ এর বিচারক মো. কবির হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আইনজীবী মো. জালাল উদ্দীন।


দণ্ডপ্রাপ্তরা হলেন, খুশনাহার (২২), মাহমুদুল হাসান (২২) ও নাদিম আহমদ নাইম (১৯)।


পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটে রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। ঘ ঘটনার পর পালিয়ে যায় তার স্ত্রী খুশনাহার বেগম।


পুলিশ আরো জানায়, নিহতের স্ত্রীর সাথে মাহমুদুল হাসান নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো। এর জের ধরে আল ইমরানকে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা।


নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। সে সময় স্ত্রীসহ সিলেটের জাফলং বেড়াতে এসে স্থানীয় রিভারভিউ আবাসিক হোটেলে ওঠেন তিনি।


এ হত্যাকাণ্ডের পর নিহতের পিতা বাদি হয়ে গোয়াইনঘাট থানা একটি মামলা দায়ের করেন।

পরে, কথিত প্রেমিক মাহমুদুল হাসন ও তার সহযোগী নাদিমকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।


এ বিষয় পিপি এডভোকেট জালাল উদ্দীন, রায়ের সময় আসামির আদালতে উপস্থিত ছিলেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

এই সম্পর্কিত আরো

আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন

জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জানালেন অর্থমন্ত্রী মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ খাত আসছে করের আওতায়

বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী

সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি

জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান

ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসীকল্যাণমন্ত্রী

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন