বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু শরীয়তপুরে সরকারি চাল নিয়ে কারসাজি, গুদাম কর্মকর্তা বদলি বিগত সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : উপদেষ্টা ডা. জাহেদ কারাবন্দী ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান, নির্দেশনা চেয়ে রিট কোম্পানীগঞ্জে ‘বাঘ আতঙ্ক’ আক্রমণে আহত অন্তত ৪ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বৈশাখের শুভেচ্ছা, বাঙালি ঐতিহ্যের প্রশংসা বিদেশে কর্মী পাঠাতে লবিস্ট ফার্ম নিয়োগ করা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী সিলেটের প্রবাসী গিরিশের লাশ পরিবারের হাতে তুলে দিলেন বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, থানায় অভিযোগ দায়ের
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে বুধবার (২৭ নভেম্বর) হাজী আনিছ উল্লাহ এন্ড করফুল বিবি ফাউন্ডেশনের উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী নূরল ইসলামের আয়োজনে পৌরসভার হরিকলস গ্রামে ব্যবসায়ী আব্দুর রুপের বাসভবনে প্রগতি সংঘ হরিকলসের ব্যবস্থপনায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বনাথ পুরানবাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুর রুপের সভাপতিত্বে ও প্রগতি সংঘ হরিকলসের সভাপতি আনছার মিয়ার পরিচালনায় চক্ষু শিবির পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি হাজী মো. তৈমুছ আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সহসভাপতি, ডাক্তার এম. মাহবুব আলী জহির, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী নূরুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, পৌর কৃষক দলের আহবায়ক নুর আলী, যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন, ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক  মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সুহেল, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, প্রগতি যুব সংঘ হরিকলসের সহসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জুনেদ হোসাইন, সহ সম্পাদক শামছুদ্দিন, সামাদ আহমদ, কোষাধ্যক্ষ জায়েদ আহমদ, সহ কোষাধ্যক্ষ সাজু আহমদসহ বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তি বর্গ। 

ফ্রি চক্ষু শিবিরে অংশ নেন ৪১৫ জন রোগী। এরমধ্যে ৪২ জনকে চানি অপারেশন, ২৫৩ জনকে ঔষধ, ১৫৪ জন রোগীকে বিনামূল্যে হাজী আনিছ উল্লাহ এন্ড করফুল বিবি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাক্তার মো. আব্দুল্লাহ, ডাক্তার প্রদিপ এিপুরা, ডাক্তার আমেনা খাতুন, রুবাইয়া আক্তার, মোস্তাকিমা বেগম, জাহাঙ্গীর আলম। সার্বিকভাবে সহযোগিতা করেন শামীম আহমদ, রেজাউল করিম। 

এদিকে সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সাবেক) ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় ও মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনায় হাজী আনিছ উল্লাহ এন্ড করফুল বিবি ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হরিকলস জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন। এসময় বিএনপি, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।   

এই সম্পর্কিত আরো

সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

শরীয়তপুরে সরকারি চাল নিয়ে কারসাজি, গুদাম কর্মকর্তা বদলি

বিগত সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : উপদেষ্টা ডা. জাহেদ

কারাবন্দী ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান, নির্দেশনা চেয়ে রিট

কোম্পানীগঞ্জে ‘বাঘ আতঙ্ক’ আক্রমণে আহত অন্তত ৪

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বৈশাখের শুভেচ্ছা, বাঙালি ঐতিহ্যের প্রশংসা

বিদেশে কর্মী পাঠাতে লবিস্ট ফার্ম নিয়োগ করা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

সিলেটের প্রবাসী গিরিশের লাশ পরিবারের হাতে তুলে দিলেন বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, থানায় অভিযোগ দায়ের