রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার তোরণ ও প্রতিরক্ষা দেয়াল উদ্বোধন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার নবনির্মিত দৃষ্টিনন্দন প্রধান তোরণ ও প্রতিরক্ষা দেয়াল উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, উপসহকারী প্রকৌশলী মো. শারফুল হোসেন, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন, ইউএনও কার্যালয়ের অফিস সহকারী মো. মুজিবুর রহমান এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আলতাফুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সদর ইউনিয়নের সদস্য মো. মমিন মিয়া, দশগ্রাম কুকড়াপশী মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আলী আকবর, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা, নয়াহালট মাদ্রাসার মুহতামিম মাওলানা দিলোয়ার হোসেন, মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাছরুফ আহমদ এবং পশ্চিম লম্বাবাঁক নূরাণী মাদ্রাসার পরিচালক ক্বারী আব্দুল কুদ্দুস।

উদ্বোধনকালে প্রধান অতিথি শিল্পী রাণী মোদক বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি। মাদ্রাসার নবনির্মিত তোরণ ও প্রতিরক্ষা দেয়াল প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব উন্নয়নমূলক কাজে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

▐ এই সম্পর্কিত আরো