রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের উৎপাদিত আমন ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, তা গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক সহসভাপতি আলমগীর হোসেন ভুঁইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাজেদা বেগম, খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান, সাংবাদিক মহি উদ্দিন রিপন ও উপজেলা জাসাসের সদস্যসচিব সালমান হোসাইন প্রমুখ।

উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। এর ফলে কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে তাঁদের উৎপাদিত ধান বিক্রির সুযোগ পাবেন।

▐ এই সম্পর্কিত আরো