রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে ২৩ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে এসএসসি, দাখিল ও এইচএসসি সমমানের পরীক্ষায় ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি, সনদ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি রফিকুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল ও নিজাম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন অধ্যাপক তোতিউর রহমান ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনে কঠোর পরিশ্রমের আহ্বান জানান। পাশাপাশি সিলেট অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষাব্যবস্থার উন্নয়নে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির মতো অন্যান্য সামাজিক সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকদ্দছ আলী, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি জিয়াউর রহমান মিজান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইছরাইল আলী, শিক্ষিকা অর্চনা রানী রায়, কামাল মিয়া এবং শিক্ষার্থীদের পক্ষে মো. আজহার উদ্দিন, মাসহুবা জান্নাত মুন ও ফরহাদ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি হুমায়ুন কবির মছব্বির ও আবুল খায়ের মাস্টার, কোষাধ্যক্ষ আলীমুজ্জামান, প্রচার সম্পাদক আবিদুর রহমান, সনজিত কুমার সিংহ, কার্যকরী কমিটির সদস্য ফয়জুল হক, দাতা সদস্য রফিকুল ইসলাম ও লালন মিয়া, আবু সিদ্দিক, ইয়াছিন আলী, দুলাল আহমদ, আব্দুল হামিদ, নুর উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৬ জন, দাখিলে একজন এবং এইচএসসিতে ছয়জনসহ মোট ২৩ জন শিক্ষার্থীকে বৃত্তি, সনদ ও সংবর্ধনা প্রদান করা হয়।

▐ এই সম্পর্কিত আরো