রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ার হাজীপুরে মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ১৮০ শিক্ষার্থী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে চতুর্থবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি কিন্ডারগার্টেনের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১৮০ জন শিক্ষার্থী অংশ নেয়।

শনিবার সকাল ১০টায় পীরেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন পরিষদের সভাপতি মো. সামছুল হক, সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন, পীরেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও পরিষদের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তফজ্জুল হোসেন নজরুল এবং শ্রীমঙ্গল ইকরা বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক ও পরিষদের অর্থ সম্পাদক মাহবুবুল আলম সাজমান। হল সুপারের দায়িত্ব পালন করেন পাইকপাড়া এম এ আহাদ কলেজের প্রভাষকরা।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন হাজীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল, দৈনিক ভোরের ডাক-এর কমলগঞ্জ প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, পীরেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরিয়ম বেগম, সহকারী শিক্ষক মো. আব্দুল মালিক চৌধুরী শামীম, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. লুৎফুর রহমান, হাজীপুর ইউনিয়ন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।

শিক্ষার্থীদের উপস্থিতি, অভিভাবকদের অংশগ্রহণ এবং শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষা কেন্দ্রটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

২০২২ সালে যাত্রা শুরু করা হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদ স্থানীয় শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, সুপ্ত প্রতিভার বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

▐ এই সম্পর্কিত আরো