রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে পুলিশের ২৪ ঘণ্টার অভিযান, গ্রেফতার ২৬

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।

এ সময় পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা ও ৩১৯টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ১২৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ২৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৯৫টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো