বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার, কোন দেশের এই সুন্দরী? শান্তিগঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৮ উদ্যোক্তাকে ১৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প বালাগঞ্জে মেটারনিটি ক্লিনিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, কক্ষ নির্মাণে অনুদানের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত আজমিরীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ১ প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ঘিরে দেশীয় খেলাধুলার আয়োজন, প্রস্তুতিমূলক সভা সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ সব সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই: সংস্কৃতিমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে মেটারনিটি ক্লিনিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, কক্ষ নির্মাণে অনুদানের ঘোষণা

যুক্তরাজ্যভিত্তিক রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ‘আত-তাকওয়া’ প্রকল্পের আওতায় বালাগঞ্জে নির্মাণাধীন মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের নির্মাণকাজ পর্যালোচনার পাশাপাশি ফান্ড সংগ্রহ জোরদার এবং ক্লিনিকের বিভিন্ন কক্ষ ও ওয়ার্ড নির্মাণে দাতা সদস্য সংগ্রহের বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে প্রকল্পের চেয়ারম্যান আলী আহমদ নেছাওরের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেটারনিটি ক্লিনিকের চলমান কার্যক্রম পর্যালোচনা এবং প্রকল্পটিকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের সর্বশেষ কার্যক্রম ও নির্মাণকাজের অগ্রগতির ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। তা দেখে উপস্থিত সদস্যরা কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্প বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ফান্ড সংগ্রহ কার্যক্রম জোরদার এবং বিভিন্ন মসজিদ পরিদর্শনের বিষয়েও আলোচনা হয়।

সভায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য হওয়ার পাশাপাশি প্রকল্পের বিভিন্ন কক্ষ ও ওয়ার্ড নির্মাণে দাতা সদস্য হওয়ার সুযোগ তুলে ধরা হয়। জানানো হয়, কোনো ব্যক্তি নিজ অর্থায়নে একটি কক্ষ বা ওয়ার্ড নির্মাণের সম্পূর্ণ ব্যয় বহন করলে তাঁর নিজের অথবা পরিবারের কোনো সদস্যের নামে সেটির নামকরণের সুযোগ থাকবে।

এ ঘোষণার পর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও হেলথ অ্যান্ড কেয়ার সেক্রেটারি মিরাজ নানু মিয়া একটি ডেলিভারি রুম নির্মাণের সম্পূর্ণ ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দেন। একইভাবে প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আহমেদ একটি বড় ওয়ার্ড নির্মাণের ব্যয়ভার বহনের অঙ্গীকার করেন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সম্পূর্ণ অলাভজনক এ প্রকল্পের আওতায় মেটারনিটি ক্লিনিকের পাশাপাশি একটি এতিমখানা, হাফিজিয়া নূরানি মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণকেন্দ্র ও নার্সিং হোম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ১৫০ শতক জমির ওপর বাস্তবায়নাধীন এ প্রকল্পে ২ হাজার পাউন্ড অনুদানের মাধ্যমে প্রতিষ্ঠাতা সদস্য এবং ১ হাজার পাউন্ড অনুদানের মাধ্যমে আজীবন সদস্য হওয়ার সুযোগ রাখা হয়েছে।

ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার সাদেক আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সেক্রেটারি মুজিবুর রহমান আছকিরের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আহমদ নেছাওর।

সভায় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ট্রেজারার আব্দুল হক আবু, হেলথ অ্যান্ড কেয়ার সেক্রেটারি মিরাজ নানু মিয়া, অর্গানাইজেশন সেক্রেটারি ইকরাম আহমেদ ইলিয়াস, মিডিয়া পার্টনার মুহাম্মাদ শরীফুজ্জামান এবং প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আহমেদ, শওকত আহমেদ, মামুনুর রশীদ, নুমান আহমেদ সায়েক ও সাইয়িদ আহমেদ প্রমুখ।

▐ এই সম্পর্কিত আরো

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার, কোন দেশের এই সুন্দরী?

শান্তিগঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৮ উদ্যোক্তাকে ১৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বালাগঞ্জে মেটারনিটি ক্লিনিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, কক্ষ নির্মাণে অনুদানের ঘোষণা

সুনামগঞ্জ সীমান্তে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

আজমিরীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ১

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ঘিরে দেশীয় খেলাধুলার আয়োজন, প্রস্তুতিমূলক সভা

সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

সব সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই: সংস্কৃতিমন্ত্রী