সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার পৃথক দুটি বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার ধর্মপাশা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের চান মিয়ার ছেলে সুর আলম এবং ধর্মপাশা পূর্বপাড়া এলাকার আব্দুল হকের ছেলে মো. ইশান ওরফে বাবু মিয়া ওরফে তৌফিকুল আকন্দ।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় থানার একাধিক পুলিশ কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় সুর আলমকে সিআর-৬১/২৬ (ধর্মপাশা) মামলার গ্রেপ্তারি পরোয়ানামূলে এবং ইশান ওরফে বাবু মিয়াকে নারী ও শিশু মামলা নং-১৫০/২৬ এবং মোহনগঞ্জ থানার মামলা নং-০৩(০৭)২৫-এর গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার দুজনকে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ধর্মপাশা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, জুয়া, অনলাইন জুয়া প্রতিরোধ এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো