সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ধারবহর এক মাইল শাহজাহান স্টেটে প্রেসক্লাব ভবনে ক্লাবের সভাপতি এনামুল হক এনামের সভাতিত্বে  ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য মোহাম্মদ জাবের আহমদ।

এসময় ক্লাবের চলমান মেরামত কাজ পরিদর্শন করে কমিটি সন্তোষ প্রকাশ করেন। ক্লাবের কার্যক্রম আরো গতিশিল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সভায় সাবেক আহবায়ক কমিটির সভাপতি এম.আব্দুল জলিল, সদস্য সচিব শাহীন আলম সাহেদ উপস্থিত থেকে আহবায়ক কমিটির নিকট থাকা ক্লাবের রেজুলেশন বই ও অন্যান্য জিনিষপত্র সমজিয়ে দেন।

এছাড়া আহবায়ক কমিটি থাকাকালিন ক্লাবের উন্নয়নকাজের বিবরন উপস্থাপন করলে উপস্থিত বর্তমান  কমিটি তাতে সন্তোষ প্রকাশ করেন।

তাছাড়া আগামী জানুয়ারী মাসের ১ম সপ্তাহে ক্লাবের ৩২ বছর পূর্তী অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়।

▐ এই সম্পর্কিত আরো