সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বৈরী আবহাওয়ার সুযোগে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় তা প্রতিহত করা হয়েছে।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলার বড়লেখার লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ২০ জন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনায় পর সংশ্লিষ্ট সীমান্তে এলাকায়  নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
তিনি জানান,  একই সাথে বড়লেখা সীমান্তের  ২ টি  স্পটে তারা পুশ ইন এর চেষ্টা করে। দুটি স্পটে লোক গুলো বৃষ্টির মধ্যে অবস্থান করছিল। এর মধ্যে আজ দুপুরে এক স্পর্ট থেকে  ৭ জনকে সরিয়ে নিয়ে যায়। 
এ বিষয় নিয়ে সীমান্তে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক  অনুষ্ঠিত হচ্ছে। 

▐ এই সম্পর্কিত আরো