সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুনের ঘটনা গুজব

সুনামগঞ্জ পৌর শহরের গ্রামীণ ব্যাংকে আগুন লাগানোর চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে এই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়- রাতের আঁধারে মাস্ক পরিহিত দুই যুবক গ্রামীণ ব্যাংকের মূল ফটকের সামনে অবস্থান নেয়।

এ সময় একজন ভিডিও ধারণ করে এবং অন্যজন ভবনের জানালা ও বারান্দায় পেট্রোল ঢেলে দেয়। পরে একটি কাগজে আগুন ধরিয়ে ভবনের দিকে ছুড়ে দেয়। ১ মিনিট ৬ সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে।

শুক্রবার জুমার নামাজের পর সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ব্যাংকের আঙ্গিনায় আগুনে কিছু কাগজ পোড়ানো ছাই দেখা যায়। তবে এতে অগ্নিকাণ্ডের কোনো আলামত পাওয়া যায়নি।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ শাখার ম্যানেজার বাবর হোসাইন বলেন, আমরাও ফেসবুকে ভিডিও দেখে এসেছি। সরেজমিনে এসে আগুনের কোন কিছু পাইনি। আমাদের সিসি ক্যামেরা যাচাই করেও এরকম কোন ঘটনা পাইনি।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন সেখ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। গ্রামীণ ব্যাংকে আগুন লাগানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। অগ্নিসংযোগের ঘটনার ভিডিওটি গুজব।

▐ এই সম্পর্কিত আরো