বৃটিশ এমপি ব্যারিস্টার ইমরান হোসেন বলেছেন, হসপিটাল নির্মাণ করা সত্যিই মহতি উদ্যোগে। যারা এ মহতি উদ্যোগ নিয়ে দি ওয়ান পাউন্ড হসপিটাল নির্মাণ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিম্বনাথের মত জায়গায় হসপিটাল নির্মাণ হলে উপকৃত হবে পুরো উপজেলাসহ আশপাশ উপজেলার দরিদ্র মানুষেরা। আমি এই হসপিটালের উন্নতি ও সফলতা কামনা করছি।
তিনি আরো বলেন, বিশ্বনাথের প্রবাসীসহ বিত্তশালীরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে হসপিটালের পাশে দাঁড়ালে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। উপকার পাবেন। তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল পরিদর্শন পূর্ব সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হসপিটালের বিশ্বনাথ কো-অর্ডিনেটর ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর হাসানুজামান খান। হসপিটালের পিআইসি কমিটির সদস্য ওহিদুর রহমান সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পুরান বাজারের ব্যবসায়ী আব্দুল মতিন।
ভার্চুয়ালি বক্তব্য রাখেন হসপিটালের চেয়ারপার্সন (সিইও) ডাক্তার শানুর আলী মামুন, হসপিটালের বাংলাদেশ কো-অর্ডিনেটর, বিশিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আসবাব হোসেন রাজা, হসপিটালের পিআইসি কমিটির সদস্য গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, সংগঠক হাজী ফজলুর রহমান,রাজন আহমদ প্রমুখ।