শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা! তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১ এসআরবি-৯-এর জালে ১৩ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি
advertisement
সিলেট বিভাগ

রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি

দুঃসময়ের পরীক্ষিত নেতৃত্ব ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমকে জড়িয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়ানো অপপ্রচারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। তাঁদের দাবি, পর্যটন এলাকা রাতারগুলে সাম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাহবুব আলমের ওপর চাপিয়ে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।

তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, রাজনীতিতে প্রকৃত নেতৃত্বের পরিচয় মেলে দুঃসময়ে। মামলা-হামলা ও দমন-পীড়নের মুখে অনেকেই যখন নিষ্ক্রিয় ছিলেন, তখন দলের নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম সচল রেখেছিলেন মাহবুব আলম। গোয়াইনঘাট বিএনপির কঠিন সময়ে উপজেলা সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে অনেকেই আগ্রহ না দেখালেও ফতেপুর ইউনিয়নের সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়ে তিনি তৃণমূলের আস্থার প্রমাণ দেন। দীর্ঘদিনের শ্রম ও ত্যাগের মাধ্যমেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।

সম্প্রতি ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের রাতারগুল এলাকার একটি রিসোর্টে সাবেক সংসদ সদস্য রণজিত সরকারের গোপন সভাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনার পর রাতারগুল এলাকায় বাড়ি হওয়ার সুবাদে একটি মহল মাহবুব আলমকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তাঁর সমর্থকদের।

এ বিষয়ে সমর্থকদের দাবি, পর্যটন কেন্দ্র রাতারগুলে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ভ্রমণে আসেন। তাঁরা সেখানে কী করছেন, তা দেখভাল করা কোনো রাজনৈতিক নেতার দায়িত্ব নয়। রাতারগুলের ইতিহাসে এর আগে কখনো রাজনৈতিক সভা-সমাবেশ হয়নি এবং স্থানীয় লোকজনও সাধারণত সেখানে ঘুরতে যান না। এখন কেউ পর্যটক সেজে বা ঘুরতে এসে গোপনে কোনো কর্মসূচি পালন করলে তার দায় কোনোভাবেই স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর বর্তায় না। এ ছাড়া মাহবুব আলম দীর্ঘদিন ধরে সিলেট নগরীর বাগবাড়ী এলাকায় বসবাস করছেন বলেও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

উপজেলা বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে যাঁরা বিএনপির পরিচয় ব্যবহার করে ক্ষমতাসীনদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্য করেছেন, সেই সুবিধাবাদী চক্রটিই এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সীমান্তবর্তী গোয়াইনঘাটে দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীদের প্রশ্রয় না দেওয়ায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হয়ে খোদ বিএনপির বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন।

নেতারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া অপপ্রচার চালিয়ে পরীক্ষিত নেতাদের মনোবল ভেঙে দেওয়া হলে পুরো সংগঠন ক্ষতিগ্রস্ত হবে। তাই রাতারগুলের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের বাইরে এসে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত বিষয়টি বিবেচনা করার এবং দলের দুঃসময়ের কাণ্ডারি মাহবুব আলমের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গোয়াইনঘাট বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তৃণমূলের নেতাকর্মীরা।

▐ এই সম্পর্কিত আরো

রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা

শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য

মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা!

তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১

এসআরবি-৯-এর জালে ১৩ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি