শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা! তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১ এসআরবি-৯-এর জালে ১৩ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি
advertisement
সিলেট বিভাগ

মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা!

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ও সংরক্ষিত মহিলা সদস্যের স্বাক্ষর জালিয়াতি, সরকারি বরাদ্দ ও উপবৃত্তির টাকা আত্মসাৎ এবং আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে লায়েছ ভূঁইয়া কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি ও জামায়াত নেতা আলী হোসেনের বিরুদ্ধে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তে গিয়ে অভিযুক্ত জামায়াত নেতা ও পরিচালনা কমিটির সভাপতি কাউকেই পাননি তদন্ত কর্মকর্তা।

গত বুধবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) নির্দেশে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে তদন্তে যান সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান। তবে তদন্তকারী কর্মকর্তা যাওয়ার আগেই অভিযুক্তরা উপস্থিত না থাকায় তদন্ত কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, যিনি তদন্ত করতে গেছেন বিধি অনুযায়ী তাঁর এই তদন্ত করার কোনো এখতিয়ার নেই বলে দাবি করেছেন অভিযুক্ত জামায়াত নেতা আলী হোসেন।


এর আগে গত ৫ অক্টোবর অর্থ আত্মসাৎ ও পুরোনো রশিদ গোপনের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শাহীন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার আগেও অধ্যক্ষ শাহীন উদ্দিন লায়েছ ভূঁইয়া কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি ও উপজেলা জামায়াত সেক্রেটারি আলী হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন।

এরপর গত ৭ নভেম্বর আলী হোসেনের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি, সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ এবং বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলার সুনির্দিষ্ট অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ মো. শাহীন উদ্দিন।


লিখিত অভিযোগে অধ্যক্ষ উল্লেখ করেন, তিনি ২০২৪ সালের ৩১ অক্টোবর বিদ্যালয়ে যোগদানের পর থেকে পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও সংরক্ষিত মহিলা সদস্য জবেদা খাতুনকে বিদ্যালয়ে আসতে কিংবা পরিচালনা পর্ষদের কোনো সভায় অংশ নিতে দেখেননি। অথচ তাঁদের অনুপস্থিতিতেই স্বাক্ষর জাল করে বিভিন্ন সভার কার্যবিবরণীতে উপস্থিতি দেখানো হয়েছে। এসব কার্যবিবরণী আলী হোসেন নিজ হাতে লিখেছেন বলেও অভিযোগে দাবি করা হয়। আশ্চর্যের বিষয় হলো, অভিযুক্ত সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া হলেন আলী হোসেনের আপন মামা এবং সংরক্ষিত মহিলা সদস্য জবেদা খাতুন তাঁর আপন বোন!

অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের রেজুলেশন বই ও নথিপত্র অফিস সহকারী সুমন মিয়ার কাছে থাকার কথা থাকলেও পরে অধ্যক্ষ সেগুলো নিজের কক্ষের আলমারিতে দেখেন এবং সেখানে দীর্ঘদিন অনুপস্থিত থাকা সভাপতি ও সংরক্ষিত মহিলা সদস্যের স্বাক্ষর পান। এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বৈজ্ঞানিক যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ পাওয়া ৫০ হাজার টাকা স্বাক্ষর জাল করে ও মধ্যনগর ইউএনও কার্যালয় থেকে প্রত্যয়ন নিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

অধ্যক্ষের আরও অভিযোগ, নিজের বিরুদ্ধে ওঠা এসব অনিয়ম আড়াল করতে আলী হোসেন অবৈধভাবে আলমারির তালা ভেঙে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও কাগজপত্র সরিয়ে ফেলেছেন। স্বাভাবিক কার্যক্রম ও আর্থিক স্বচ্ছতা বজায় রাখতেই তিনি প্রশাসনের শরণাপন্ন হয়েছেন বলে জানান।


অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বিদ্যালয়ের অফিস সহকারী সুমন মিয়া। তিনি দাবি করেন, অধ্যক্ষ স্যারের নির্দেশেই ধর্মপাশা উপজেলা শিক্ষা অফিস থেকে ভ্যাট বাদে ৪৫ হাজার টাকা উত্তোলন করা হয়েছিল। ওই টাকা থেকে অধ্যক্ষের নির্দেশে আলী হোসেনকে ১০ হাজার টাকা দেওয়া হয় এবং বাকি টাকায় স্কয়ার সায়েন্টিফিক কোম্পানির প্রতিনিধির কাছ থেকে বিজ্ঞান সরঞ্জাম কেনা হয়, যা এখনো প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে।

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা আলী হোসেন দাবি করেন, যিনি তদন্ত করতে এসেছেন, বিধি অনুযায়ী তাঁর এই তদন্ত করার কোনো এখতিয়ার নেই। তিনি আরও বলেন, বিগত অভিযোগের বিষয়ে কিছু দিন আগে অর্থ আত্মসাতের ব্যাংক লেনদেনের সত্যতা মিলেছে এবং এই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে অধ্যক্ষের নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ লেনদেনের কথা প্রমাণিত হয়েছে। তদন্তের দিন উপস্থিত না থাকার বিষয়ে তিনি জানান, ব্যক্তিগত কাজে তিনি বর্তমানে সিলেটে অবস্থান করছেন।

অন্যদিকে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়ার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি অভিযোগের তদন্ত করতে বিদ্যালয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে অভিযুক্ত আলী হোসেন ও পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে পাওয়া যায়নি। এ বিষয়ে খুব শীঘ্রই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায় বলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আমার প্রতিনিধি হিসেবে তদন্তে পাঠিয়েছি। যেহেতু অভিযোগটি আমার বরাবর দেওয়া হয়েছে, সে ক্ষেত্রে আমি চাইলে যেকোনো কর্মকর্তাকে দিয়ে তদন্ত করাতে পারি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তীতে বিধি মোতাবেক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

▐ এই সম্পর্কিত আরো

রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা

শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য

মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা!

তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১

এসআরবি-৯-এর জালে ১৩ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি