শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা! তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১ এসআরবি-৯-এর জালে ১৩ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি
advertisement
খেলাধুলা

শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই, বাংলাদেশের জন্য তাই ম্যাচটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করার। বাংলাদেশ পেরেছে। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ব্যবধান ৪ গোলের।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। শমিত সোমের গোলে শুরু, প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। বিরতির পর ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে বড় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এক ম্যাচ হাতে থাকতেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হলো লাল-সবুজদের জার্সিধারীরা। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট তাদের। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে হামজারা।

অন্যদিকে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কাকে। নিজেদের প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। সমান ১ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে ভুটান। শনিবার দিনের অন্য সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগান শমিত। ডান দিক থেকে আসা ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক বল ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে প্রথম শটটি আটকে গেলেও দ্বিতীয় প্রচেষ্টায় জাল খুঁজে নেন শামিত।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান হামজা। বাঁ দিক দিয়ে বল নিয়ে এগিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে শক্তিশালী শট নেন বাংলাদেশের অধিনায়ক। বলটি গোলরক্ষকের হাঁটুতে লেগে জালে জড়ায়। লাল-সবুজ জার্সিতে নিজের ১৪তম ম্যাচে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরেই গোল পেলেন হামজা।

বিরতির পরও বাংলাদেশের আক্রমণের ধার কমেনি। ৫৩ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে একাধিক ডিফেন্ডারকে বোকা বানিয়ে ভেতরে ঢোকেন ফারহান। ডান পায়ে নেওয়া তার শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকলে ব্যবধান দাঁড়ায় ৩-০। ম্যাচের শেষ দিকে বাংলাদেশের পাল্টা আক্রমণগুলোও হয়ে উঠছিল বিপজ্জনক। ৮৭ মিনিটে গোলরক্ষক পেরেরাকে একা পেয়ে তার মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন।

▐ এই সম্পর্কিত আরো

রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা

শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য

মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা!

তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১

এসআরবি-৯-এর জালে ১৩ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি