বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জের ছাতক উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক শ্রীমতি কলি তালুকদার আরতি ও সদস্য সচিব শ্রী বিমল বণিক স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী বিপ্লব কান্তি তালুকদার। সদস্য সচিব হয়েছেন শ্রী কালিদাস পোদ্দার।
কমিটির অন্য সদস্যরা হলেন—শ্রী প্রণয় আচার্য্য মুন্না, শংকর দত্ত, বিমান ঘোষ, পংকজ দত্ত, রিপন চন্দ্র দাশ, কৃপেশ চন্দ, দীপক দেবনাথ, সুমন দাস ও অপু রঞ্জন দাস।
অনুমোদিত এ কমিটিকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে ছাতক উপজেলার প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন এবং উপজেলা সম্মেলন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।