বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১ এসআরবি-৯-এর জালে ১৩ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে সেনাবাহিনী-র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ১ শিক্ষা সফরের আড়ালে রিসোর্টে গোপন সভা: আ. লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার শাপলা চত্বর হত্যাকাণ্ড - শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

এসআরবি-৯-এর জালে ১৩ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি

মৌলভীবাজারের রাজনগর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামি দীপ রবিদাস প্রকাশ দূর্বাকে (৬৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ভাটেরা বাজার এলাকায় নুপুর চৌধুরীর পান দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার দীপ রবিদাস রাজনগর চা বাগানের (দক্ষিণ সোনাতলা) বাসিন্দা। তিনি মাধব রবিদাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দীপ রবিদাসের বিরুদ্ধে রাজনগর থানার ২০১৩ সালের ২২ মার্চ দায়ের করা ১৪ নম্বর হত্যা মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলাটির জিআর নম্বর ৫৩/১৩ এবং দায়রা নম্বর ৫০৭/২০১৪। সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মৌলভীবাজারের রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১

এসআরবি-৯-এর জালে ১৩ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি

হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে সেনাবাহিনী-র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

শিক্ষা সফরের আড়ালে রিসোর্টে গোপন সভা: আ. লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

শাপলা চত্বর হত্যাকাণ্ডশেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা

ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত

বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩