বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
শাপলা চত্বর হত্যাকাণ্ড - শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩ ওবায়দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা জ্বালানি সরবরাহে ব্যর্থতার পরও সুবিধা পাচ্ছে কারা জলবায়ু ও টেকসই উন্নয়ন নিয়ে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদার মতবিনিময়
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩

সিলেটের বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টা ১০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়নের দেবরাই এলাকা থেকে আলী হোসেন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের তিলপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

একই রাতে আনুমানিক ৩টা ৪৫ মিনিটে আলীনগর ইউনিয়নের চন্দ্রগ্রাম এলাকা থেকে মো. সামছুল হক (২৯) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি যুবলীগের ১ নম্বর আলীনগর ইউনিয়ন শাখার সদস্য বলে জানা গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ওই দুই ব্যক্তি গোপনে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।

এদিকে, পৃথক অভিযানে উপজেলার ৩ নম্বর দুবাগ ইউনিয়নের দুবাগ পয়েন্ট এলাকা থেকে জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাকিল আহমদ (১৯) কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল)-এর তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

শাপলা চত্বর হত্যাকাণ্ডশেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা

ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত

বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩

ওবায়দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

জ্বালানি সরবরাহে ব্যর্থতার পরও সুবিধা পাচ্ছে কারা

জলবায়ু ও টেকসই উন্নয়ন নিয়ে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদার মতবিনিময়