বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
শাপলা চত্বর হত্যাকাণ্ড - শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩ ওবায়দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা জ্বালানি সরবরাহে ব্যর্থতার পরও সুবিধা পাচ্ছে কারা জলবায়ু ও টেকসই উন্নয়ন নিয়ে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদার মতবিনিময়
advertisement
সিলেট বিভাগ

ওবায়দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ

সিলেট জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা ওবায়দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বাসিয়া সেতুর ওপর গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আশরাফুল হকের সভাপতিত্বে এবং সিলেট জেলা যুগ্ম সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ ও জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, সিলেট জেলা সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মহানগর সহসভাপতি সালাহ উল্লাহ ও মুহিবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ নাছির উদ্দিন, বিশ্বনাথ পৌর সভাপতি মাওলানা আব্দুল মতিন, সিলেট যুব মজলিসের সভাপতি আব্দুল কুদ্দুছ ও সাধারণ সম্পাদক ইকরামুল হক জুনেদ।

এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি আহমদ মাইমুন ইমন, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ উদ্দিন আল-মামুন, সহসভাপতি কাজী আব্দুল কাদির ও মাওলানা হাবিবুর রহমান আনছারি, সাধারণ সম্পাদক শেখ আব্দুল বাছিত, অর্থ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ক্বারী শেখ মো. কামরুল ইসলাম, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু আনাছ এবং ছাত্রনেতা নোমান আহমদ। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাদানিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে মাওলানা ওবায়দুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

▐ এই সম্পর্কিত আরো

শাপলা চত্বর হত্যাকাণ্ডশেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা

ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত

বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩

ওবায়দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

জ্বালানি সরবরাহে ব্যর্থতার পরও সুবিধা পাচ্ছে কারা

জলবায়ু ও টেকসই উন্নয়ন নিয়ে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদার মতবিনিময়