রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ৩ সম্মিলিত উদ্যোগ ও সুশাসনের মাধ্যমেই স্বনির্ভর সমাজ গঠন সম্ভব: বিভাগীয় কমিশনার সিডনিতে বিএনপির সভায় জাতীয় ঐক্যের ডাক ছাতকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন ধর্মপাশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জগন্নাথপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছাতকে ৯০ পিস ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেপ্তার, সিএনজি জব্দ কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে প্রেসক্লাবের তিন দিনব্যাপী লিফলেট বিতরণ কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার, টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা ও ফাঁকা গুলি
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের প্রাঙ্গণ প্রদক্ষিণের পর পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, গণিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উদয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মানিক রঞ্জন তালুকদার, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মুনসুর উদ্দিন ও মৎস্যজীবী জমির উদ্দিন।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ৩

সম্মিলিত উদ্যোগ ও সুশাসনের মাধ্যমেই স্বনির্ভর সমাজ গঠন সম্ভব: বিভাগীয় কমিশনার

সিডনিতে বিএনপির সভায় জাতীয় ঐক্যের ডাক

ছাতকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন

ধর্মপাশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

জগন্নাথপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছাতকে ৯০ পিস ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেপ্তার, সিএনজি জব্দ

কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে প্রেসক্লাবের তিন দিনব্যাপী লিফলেট বিতরণ

কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার, টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা ও ফাঁকা গুলি