রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ৩ সম্মিলিত উদ্যোগ ও সুশাসনের মাধ্যমেই স্বনির্ভর সমাজ গঠন সম্ভব: বিভাগীয় কমিশনার সিডনিতে বিএনপির সভায় জাতীয় ঐক্যের ডাক ছাতকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন ধর্মপাশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জগন্নাথপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছাতকে ৯০ পিস ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেপ্তার, সিএনজি জব্দ কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে প্রেসক্লাবের তিন দিনব্যাপী লিফলেট বিতরণ কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার, টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা ও ফাঁকা গুলি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার ৪০, ভারতীয় পণ্য জব্দ

সিলেট নগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭৭ পিস ইয়াবা ও ২ হাজার ৩৭ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাত ১২টা থেকে সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী এবং বিনা পরোয়ানায় গ্রেফতারযোগ্য আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৪১টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত, অপরাধ নিয়ন্ত্রণ এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

▐ এই সম্পর্কিত আরো

৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ৩

সম্মিলিত উদ্যোগ ও সুশাসনের মাধ্যমেই স্বনির্ভর সমাজ গঠন সম্ভব: বিভাগীয় কমিশনার

সিডনিতে বিএনপির সভায় জাতীয় ঐক্যের ডাক

ছাতকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন

ধর্মপাশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

জগন্নাথপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছাতকে ৯০ পিস ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেপ্তার, সিএনজি জব্দ

কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে প্রেসক্লাবের তিন দিনব্যাপী লিফলেট বিতরণ

কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার, টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা ও ফাঁকা গুলি