বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা নিখোঁজ কিশোরকে বলাৎকারের অভিযোগে আটক শিক্ষক
advertisement
সিলেট বিভাগ

সিলেটে শারদীয় দুর্গোৎসব শুরু শুক্রবার

দেবীর বোধনের মধ্য দিয়ে সিলেটসহ সারা দেশে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

 

শাস্ত্রীয় আচার পালনের মাধ্যমে নিদ্রিত দেবীকে জাগ্রত করার পর আজ শুক্রবার মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে মূল উৎসবের সূচনা হবে। এ বছর মহাসপ্তমীর তিথি দুই দিন থাকায় ছয় দিন ধরে উদযাপিত হবে এবারের দুর্গোৎসব।

 

চলতি বছর সিলেট জেলা ও মহানগর মিলিয়ে মোট ৬৬২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সিলেট মহানগর এলাকায় ১৬২টি এবং জেলার বিভিন্ন উপজেলায় ৫০০টি মণ্ডপ রয়েছে। পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৪৯৬টি বেশি।

 

তিথির হিসাব অনুযায়ী এ বছর ছয় দিনব্যাপী দুর্গো উৎসবের সূচি: ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী (অধিক পূজা), ১৯ অক্টোবর মহাষ্টমী ও কুমারী পূজা, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

 

উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ১২টি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার রোধ করা, মণ্ডপের আশপাশে অবৈধ দোকান ও রাস্তায় গাড়ি পার্কিং না করা, মেলা বা মোটরসাইকেল রেসিং পরিহার করা।

 

এছাড়া মণ্ডপে নারী ও পুরুষের জন্য পৃথক যাতায়াত পথ, পর্যাপ্ত আলো, অগ্নিনির্বাপক যন্ত্র এবং নারী স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুয়া, আতশবাজি ফোটানো থেকে বিরত থাকা এবং আজান ও নামাজের সময় মাইক বা শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখার আহ্বান জানিয়েছে পুলিশ। যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে

বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন

কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন

সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪

শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

নিখোঁজ কিশোরকে বলাৎকারের অভিযোগে আটক শিক্ষক