বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা

সিলেটের কানাইঘাট পৌরশহরের সরকারি মিনি স্টেডিয়ামের সৌন্দর্যবর্ধনে গার্ডেন চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদা সুলতানা স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন করেন এবং মাঠের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিলানীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বৃক্ষরোপণ শেষে মাহমুদা সুলতানা বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার প্রতিটি উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সরকারি উদ্যোগে মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার বিকল্প নেই। এ কারণে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়েছেন এবং সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে।

জানা গেছে, কানাইঘাট পৌরসভার উদ্যোগে মিনি স্টেডিয়ামের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ইতোমধ্যে দুটি গার্ডেন চেয়ার স্থাপন করা হয়েছে। এ ছাড়া মাঠের চারপাশে ছায়া সৃষ্টির পাশাপাশি পরিবেশের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে

বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন

কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন

সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪

শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা