বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে এসএসসি পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ ১৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বশির উদ্দিন ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন প্রভাষক মুস্তাক আহমদ ও প্রাক্তন শিক্ষার্থী সামছুন নুর। এতে প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হিল্লোল চাকমা বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য বশির উদ্দিন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে দরিদ্র শিক্ষার্থীদের জন্য কাজ করছে। কৃতী শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা পাওয়া আনন্দ ও গর্বের বিষয়। তবে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও প্রযুক্তির ক্ষেত্রেও শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নোমান আহমদ, বশির উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক জিয়া উদ্দিন, প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, আফসার উদ্দিন, কবি ও গীতিকার ইয়াকুব বখত বহলুল, দৈনিক সুনাম কণ্ঠের সম্পাদক বিজন সেন রায় এবং ফাউন্ডেশনের উপদেষ্টা নেজামুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাগলা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শরাফত উল্লাহ, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ফাউন্ডেশনের প্রতিনিধিসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫ শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে

বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন

কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন

সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪

শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা