সিলেটের বিশ্বনাথে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেছে যুক্তরাজ্যভিত্তিক সমাজকল্যাণমূলক সংগঠন সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে।
বুধবার (১৪ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কান্তি দের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃনাল কান্তি শিকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, শিক্ষানুরাগী মানিক মিয়া ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাহিদা আক্তার মিলি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার বৈশাখী।
বক্তারা বলেন, শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে পাঠ্যবই বিতরণসহ বিভিন্ন সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলছে। এ ধরনের মহতী উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে এবং শিক্ষার অগ্রযাত্রা আরও বেগবান হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ, শিক্ষানুরাগী এমদাদুর রহমান, আব্দুল হান্নান, সেরুয়ান আহমদ, নজরুল ইসলাম ও মাসুক মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা।