মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২৪ বোতল ভারতীয় বিদেশি মদসহ মোহাম্মদ লিটন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ২৪ বোতল ভারতীয় Seagram’s Blenders Pride মদ উদ্ধার ও জব্দ করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই সজীব চৌধুরী, এসআই বাবলু কুমার পাল ও এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার লিটন মিয়া পূর্ব নোয়াগাঁও এলাকার মোহাম্মদ রফিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।