সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা চারখাই এখন ইয়াবার করিডোর শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট

চায়ের দেশ শ্রীমঙ্গলে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর ‘সাফল্যের যাত্রা বিজনেস মিট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের হাতে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, পরিবেশক ও রিটেইলাররা অংশ নেন।

ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুষ্ঠানে তুলে ধরেন ইনোভারের মার্কেটিং ম্যানেজার জুবায়ের শফিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. সাজ্জাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ হাছানুজ্জামান চৌধুরী।

এ ছাড়া ডিভিশনাল সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, রিজিওনাল সেলস ম্যানেজার ফয়সাল কবির খান, মো. ইউসুফ, মো. নয়ন মিয়াসহ মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের বিভিন্ন পরিবেশক ও রিটেইলাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের ইনোভারের সঙ্গে থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

▐ এই সম্পর্কিত আরো

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন

জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন

চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা

কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা

চারখাই এখন ইয়াবার করিডোর

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন