সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা চারখাই এখন ইয়াবার করিডোর শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন
advertisement
সিলেট বিভাগ

বড়লেখায় দুই ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) থেকে উপজেলার বর্ণি ও বড়লেখা সদর ইউনিয়নের দুটি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করা হয়।

এ উপলক্ষে সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।

ইউএনও জানান, বড়লেখা উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের পরিবারগুলোর নারীপ্রধানের তথ্য সংগ্রহের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে বর্ণি ও বড়লেখা সদর ইউনিয়নের দুটি ওয়ার্ডে দায়িত্ব পালনকারী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ১২ অক্টোবর দেশব্যাপী একযোগে খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর অংশ হিসেবে বড়লেখা উপজেলার নির্ধারিত দুটি ওয়ার্ডে প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারীরা কাজ শুরু করেছেন।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল, সদস্য আজাদ বাহার জামালী, সিরাজুল ইসলাম, তাহমিদ ইশাদ রিপন ও রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।

▐ এই সম্পর্কিত আরো

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন

জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন

চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা

কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা

চারখাই এখন ইয়াবার করিডোর

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন