সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা চারখাই এখন ইয়াবার করিডোর শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন
advertisement
বিনোদন

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

কাজের প্রস্তাব দেওয়ার আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ তুলেছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী নীতি টেলর। একই সঙ্গে অতীতে এক প্রেমের সম্পর্কে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, দক্ষিণি সিনেমায় কাজ করার সময় এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি। তখন তার অভিনীত সিনেমার সংখ্যা ছিল মাত্র দুটি।

নীতি বলেন,  ‘আমি তখন দক্ষিণী সিনেমায় কাজ করছি। মাত্র দুটি সিনেমা করেছি। আমার প্রথম ছবির পরিচালক পরবর্তীতে আমাকে অন্য একটি ছবির জন্য প্রস্তাব দেন। কিন্তু তিনি যখন আমাকে ফোন করেন, তখন বলেন যে এইবার চরিত্রটি পেতে হলে আমাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে।’

 


এমন প্রস্তাবে হতবাক হয়ে পড়েছিলেন বলে জানান নীতি। পরিস্থিতি সামাল দিতে না পেরে তিনি ফোন কেটে দেন এবং পরিচালকের নম্বর ব্লক করে দেন। এরপর মাকে ফোন করে পুরো ঘটনা জানান। ওই পরিচালককে বয়স্ক ব্যক্তি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘এর আগে আমি তাকে অন্য নারীদের সঙ্গেও দেখেছি কিন্তু আমি কখনওই ভাবিনি যে তিনি আমার কাছে এমন একটি দাবি করে বসবেন।’

কর্মজীবনের এই অভিজ্ঞতার পাশাপাশি সাবেক প্রেমিকের হাতে নির্যাতিত হওয়ার কথাও জানিয়েছেন নীতি। তার ভাষ্য, ওই সম্পর্কের সময় তাকে মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিক সহিংসতার শিকার হতে হয়েছিল। একপর্যায়ে সাবেক প্রেমিক সিগারেট দিয়ে তার শরীর পুড়িয়ে দেন এবং তাকে চড় মারেন।

Is Niti Taylor Preparing for a Brand-New Chapter? Her Cryptic Post Has Fans  Wondering

ঘটনার স্মৃতিচারণা করে অভিনেত্রী বলেন, ‘আমার সাবেক প্রেমিক একবার সিগারেট দিয়ে আমাকে পুড়িয়ে দিয়েছিল। ও অত্যন্ত হিংস্র ছিল। এক রাতে, ওর জন্মদিনে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর আমাকে চড় মারে। তখনই আমি সিদ্ধান্ত নেই, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব।’

দীর্ঘদিন পর অতীতের এসব অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নীতি টেলর। তার এই বক্তব্য বিনোদনজগতে কাজের সুযোগের নামে অনৈতিক প্রস্তাব এবং ব্যক্তিগত সম্পর্কে নির্যাতনের বিষয়গুলো আবারও আলোচনায় এনেছে।

▐ এই সম্পর্কিত আরো

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন

জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন

চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা

কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা

চারখাই এখন ইয়াবার করিডোর

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন