সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা চারখাই এখন ইয়াবার করিডোর শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন
advertisement
সিলেট বিভাগ

কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা

কিছু মানুষ চলে গেলেও তাঁদের কর্ম, আদর্শ ও ভালোবাসা বেঁচে থাকে মানুষের হৃদয়ে। শিক্ষকতা যাঁর কাছে শুধু পেশা নয়, বরং মানুষ গড়ার মহৎ ব্রত ছিল, সেই গুণী শিক্ষক মোহাম্মদ আবদুর রব মাস্টারকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন বিয়ানীবাজারের শিক্ষাবিদ, সহকর্মী ও গুণগ্রাহীরা। শিক্ষাদান ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি অসংখ্য মানুষের জীবনে রেখে গেছেন অবিস্মরণীয় অবদান।

এই গুণী শিক্ষকের কর্মময় জীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার দুপুরে বিয়ানীবাজারের জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে নাগরিক শোকসভা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা তাঁর শিক্ষা বিস্তার ও সমাজসেবামূলক অবদানের কথা তুলে ধরেন।

‘শিক্ষাব্রতী, ক্লাসরুম থেকে সমাজে’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল ছালাম দুদু। সঞ্চালনা করেন শিক্ষক সাধন কৃষ্ণ নাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিয়ানীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ, অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রেমানন্দ নাথ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির খান এবং জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছব্বির আলী।

বক্তারা বলেন, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে একজন শিক্ষক যখন মানুষ গড়েন, তখন তাঁর অবদান শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে পুরো সমাজে ছড়িয়ে পড়ে। আবদুর রব মাস্টার ছিলেন তেমনই একজন মানুষ। শিক্ষা বিস্তার ও সমাজসেবায় তাঁর অবদান এবং আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার, পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চক্রবর্তী, বারইগ্রাম হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম এবং ইউপি সদস্য সাদিকুর রহমান খান।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের এক শিক্ষার্থী পবিত্র কোরআন তেলাওয়াত করে। পরে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মরহুম আবদুর রব মাস্টারের শিক্ষা ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। এ ছাড়া সাংবাদিক আনোয়ারুল ইসলামের লিখিত জীবনচিত্র পাঠ করা হয়।

জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সামাজিক ও মানবিক কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ সম্পাদক ফয়সল আহমদ রুহেলের লিখিত বক্তব্য পাঠ করা হয়।

গুণী এই শিক্ষকের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর ভাতিজা শিক্ষাবিদ কবির খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন সংগঠক জাবেদ আহমদ ও আক্তারুল ইসলাম।

স্মরণসভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

▐ এই সম্পর্কিত আরো

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন

জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন

চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা

কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা

চারখাই এখন ইয়াবার করিডোর

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন