বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট! চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের প্রতিরাতে অবৈধ পারাপার - জৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন

সুনামগঞ্জের ছাতকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে মঙ্গলবার (১৩ অক্টোবর)। প্রথম পর্যায়ে উপজেলার নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন নিয়োজিত কর্মীরা। এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে মনোনীত উপজেলাগুলোকে নিয়ে ভার্চ্যুয়ালি আয়োজিত অবহিতকরণ ব্রিফিংয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেন। প্রথম দিনে দেশের ৭৯১টি স্থানে একযোগে এ কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে ছাতক উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাত্রদল নেতা নিজাম উদ্দিন, গণমাধ্যমকর্মী এবং উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা।

সভায় সরকারি নির্দেশনা তুলে ধরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান জানান, ১২ অক্টোবর থেকে শুরু হওয়া দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ছাতক উপজেলায় এ কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে ১২৭ জন তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার থেকে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের জন্য পরিবারের প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ শুরু করবেন কর্মীরা। এ কাজে তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নারীপ্রধান বা যোগ্য পরিবারগুলোকে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে মাসিক নির্ধারিত অঙ্কের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন জানান, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কার্ড দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য তিনি জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

▐ এই সম্পর্কিত আরো

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ

বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট!

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন

সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত

অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি

দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের

প্রতিরাতে অবৈধ পারাপারজৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য