রবিবার, ১১ অক্টোবর ২০২৬
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসবের সমাপ্তি, পুরস্কার পেলেন শিক্ষার্থীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গাঁজাখোর বললেন রাশেদ খাঁন কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, সভাপতি দিলোয়ার সম্পাদক সুজন ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে ৩০০ কৃতী শিক্ষার্থী সংবর্ধিত
advertisement
সিলেট বিভাগ

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, সভাপতি দিলোয়ার সম্পাদক সুজন

সুনামগঞ্জের ছাতকে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. দিলোয়ার হোসেনকে সভাপতি ও উজ্জীবক সুজন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ২টায় ছাতক পৌর শহরের চিলিস রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার আহ্বায়ক মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উজ্জীবক সুজন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সহসভাপতি মো. ওবায়দুল মুন্সী ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।

সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি এবং ঠিকাদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা চেলা ও মরা চেলা নদী থেকে বালু লুটের ঘটনায় তীব্র নিন্দা জানান। পরিবেশ অধিদপ্তরের করা মামলায় রাষ্ট্রীয় সম্পদ লুটের যে পরিমাণ উল্লেখ করা হয়েছে, তা যথাযথ নয় বলে দাবি করে তাঁরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে লুটের প্রকৃত চিত্র জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের মামলা করার উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে প্রকৃত দায়ীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

নবগঠিত ৩৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সহসভাপতি করা হয়েছে আব্দুর রহমান, তোফায়েল খান বিপন, নিজাম উদ্দিন, হাবিবুর রহমান নাছির, আব্দুল খালিক ও ইকবাল হোসেনকে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজিকুল ইসলাম ও কে এম বাছিত, অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন জয়, বাঁধবিষয়ক সম্পাদক শিব্বির আহমদ ও রবিউল হাসান, দপ্তর সম্পাদক সোনা মিয়া, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সেলিম মাহবুব, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক খালেদ আহমদ, আইন, নারী ও শিশুবিষয়ক সম্পাদক আব্দুল্লা আল মামুন তালুকদার, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মানিক মিয়া, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক রুবেল আহমদ, নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক ইমরান হোসেন, হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক কফিল উদ্দিন এবং মিডিয়া ও যোগাযোগবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন।

নির্বাহী সদস্যরা হলেন—জুয়েল আহমেদ, রুবেল আহমদ, আব্দুল হাদী, রুকন উদ্দিন, মো. মিলন মিয়া, সোহাগ মিয়া, সফর আলী, শফিকুর রহমান, আলী হোসেন, এমরান মিয়া ও রেজাউল করিম তালুকদার।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সহসভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবেশপ্রেমী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসবের সমাপ্তি, পুরস্কার পেলেন শিক্ষার্থীরা

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গাঁজাখোর বললেন রাশেদ খাঁন

কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, সভাপতি দিলোয়ার সম্পাদক সুজন

‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে ৩০০ কৃতী শিক্ষার্থী সংবর্ধিত