শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটের সাতবাঁকে জাসাসের অভিষেক অনুষ্টান সম্পন্ন

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়ন শাখার নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্টান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় স্থানীয় ভবানীগঞ্জ বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ অভিষেক অনুষ্টানের আয়োজন করে সাতবাঁক ইউনিয়ন জাসাস।

এ সময় সাতবাঁক ইউনিয়ন জাসাসের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমীন এবং ছাত্রদল নেতা জাহেদ হাসানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম শাহীন, সাতবাঁক ইউনিয়ন বিএনপির সভাপতি ফখর উদ্দিন, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ, উপজেলা জাসাসের সভাপতি আমিনুল ইসলাম, জেলা যুবদল নেতা গিয়াছ উদ্দিন, রুবেল আহমদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, সহ-সভাপতি সাহেদ আহমদ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মামুন মেম্বার, বিএনপি নেতা আলী আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাফিজ আহমদ সুজন, দিঘীরপাড় ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন জাসাসের সভাপতি সালেক আহমদ, ইউপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুর রশিদ, যুবদল নেতা জহির উদ্দিন প্রমুখ।

এ সময় সাতবাঁক ইউনিয়ন জাসাসের নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমীন ও সাংগঠসিক সম্পাদক আবুল হাসনাত সহ প্রায় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

▐ এই সম্পর্কিত আরো