শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে চার গ্রামের সংঘর্ষের ঘটনা এমপির হস্তক্ষেপে নিষ্পত্তি

সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদের মাইকে পূর্ব ঘোষণা দিয়ে চার গ্রামের সংঘর্ষের ঘটনায় শুক্রবার স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে শালিসে নিষ্পত্তি হয়েছে। শালিসে উপজেলার রাজনৈতিক, সমাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। 

এ সময় এমপি কামরুজ্জামান কামরুল বলেন, মসজিদ আল্লাহর ঘর। এখানে মাইকে আযান দেওয়া হয় আমাদেরকে নামাজে যাওয়ার জন্যে। সংঘাতে জড়ানোর জন্য মসজিদের মাইকে ঘোষণা দেওয়া লজ্জাজনক ও  ন্যাক্কারজনক। 

ফেসবুকে দু-চারজন লোক উস্কানি দিয়ে এই ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখনকার যুগে মানুষ মারামারি করে না। এখন মানুষ কম্পিটিশন করে লেখাপড়া, চাকরি ও ব্যবসায়সহ বিভিন্ন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার জন্য। এবং ভালো ও ভদ্র মানুষ হওয়ার জন্য। তিনি এই মারামারি ও সংঘাত থেকে বেড়িয়ে আসার জন্য যুব সমাজসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। 

সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা মো. আনিসুল হক এর সভাপতিত্বে শালিসে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, একে এম নাসের উজ্জ্বল ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

▐ এই সম্পর্কিত আরো