শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জিতুর মায়ের মৃত্যুতে কলকলিয়া ইউনিয়ন বিএনপির শোক প্রকাশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আখলাকুল আম্বিয়া জিতুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা ও কলকলিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজি আব্দুস সোবহান, সদস্য এম সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুস সালাম, হুমায়ুন কবির, মাহবুব আলম কোরেশী মাছুম, মিটন মিয়া, আব্দুল মন্নান, আব্দুল মতিন, মনির উদ্দিন ও আবু তালেব।

এ ছাড়া ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহেল আলম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, সিনিয়র সহসভাপতি আঞ্জুর আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আখলাকুল আম্বিয়া জিতুর মায়ের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। মরহুমা ছিলেন একজন রত্নগর্ভা ও পুণ্যময়ী নারী। পরিবারের প্রধান অভিভাবককে হারানোর বেদনা অত্যন্ত গভীর, যা ভাষায় প্রকাশ করা কঠিন।

তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করেন।

▐ এই সম্পর্কিত আরো