শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে অলংকারি ইউনিয়ন যুবদলের কর্মী সভা

সিলেটের বিশ্বনাথে অলংকারি ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পনাউল্লাহ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদল নেতা আমির আলীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র সদস্য রুমেল আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অলংকারি ইউনিয়ন বিএনপি নেতা সায়েস্তা মিয়া মেম্বার, আলতাবুর রহমান, হাজী বেলাল আহমদ, ফারুক মিয়া, সাইফুল ইসলাম ফরহাদ, সাইফুল ইসলাম গেদা, রুশন আলী, উপজেলা যুবদল নেতা তারেক আহমদ এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সজিব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা নজির মিয়া, সুপন আহমদ, মনছুর আলী, সাকিল আহমদ, মুকিদ খান, ইমরান খান, কবির আহমদ, রুহেল মিয়া, ফয়জুল ইসলাম, আব্দুস শহিদ, রুমেল মিয়া ও আব্দুর রব। এছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা আরশ আলী, উপজেলা ছাত্রদল নেতা সাফিউর রহমান ও অনিক আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ‘অলংকারির মাটি যুবদলের ঘাঁটি।’ অতীতে অলংকারি ইউনিয়ন যুবদল যেভাবে শক্তিশালী ছিল, ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা জরুরি। এ সময় তাঁরা যুবদলের কার্যক্রম আরও সম্প্রসারণে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

▐ এই সম্পর্কিত আরো