শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে সড়কে ঝরলো আরো দুই প্রান

সিলেটের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল নয় টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর ইউনিয়নের চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাস এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী চাদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ (৪৭) ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চাদপুরের মতলব দক্ষিণ উপজেলার খায়রুল ইসলাম (৪৭) নামের একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো