মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনের অচলাবস্থা দূর করতে সর্বাত্মক চেষ্টা: ক্রীড়া প্রতিমন্ত্রী মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেল-গরু উদ্ধার, গ্রেপ্তার ৩ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত জাফলং সীমান্ত দিয়ে স্ত্রীকে পাচারের চেষ্টা, আটক ৪ যে কারণে বন্ধ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা ১ লাখ ৬৫ হাজার কর্মী নিচ্ছে ইতালি, বাংলাদেশিদের জন্যও সুযোগ ঘুষ খাওয়া লাগবে’ বলা হবিগঞ্জের সেই এএসআইকে প্রত্যাহার নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্কনতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

ঘুষ খাওয়া লাগবে’ বলা হবিগঞ্জের সেই এএসআইকে প্রত্যাহার

প্রকাশ্যে ঘুষ নেওয়াকে যৌক্তিক বলে মন্তব্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। মোহাম্মদ ইলিয়াস হোসাইন নামের ওই পুলিশ সদস্যকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার রাতে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পরপরই পুলিশ প্রশাসন এ পদক্ষেপ নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে এক ব্যবসায়ীর করা মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস হোসাইন। সেখানে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে পুলিশের ঘুষ নেওয়া নিয়ে তিনি মন্তব্য করেন। ওই সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তাঁর বক্তব্যের ভিডিও ধারণ করেন।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। ভিডিওতে এএসআই ইলিয়াসকে পুলিশের পোশাক পরার সঙ্গে ঘুষ নেওয়ার বিষয়টি সম্পৃক্ত করে বক্তব্য দিতে শোনা যায়।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি জানার পরই ওই পুলিশ সদস্যকে সোমবার রাতে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্তের পর তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলেন, ‘বিষয়টি আমি আজই জেনেছি। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাব।’

পুলিশ বলছে, ভিডিওতে করা মন্তব্যের সত্যতা, বক্তব্যের প্রেক্ষাপট এবং পুরো ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

▐ এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনের অচলাবস্থা দূর করতে সর্বাত্মক চেষ্টা: ক্রীড়া প্রতিমন্ত্রী

মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেল-গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

জাফলং সীমান্ত দিয়ে স্ত্রীকে পাচারের চেষ্টা, আটক ৪

যে কারণে বন্ধ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা

১ লাখ ৬৫ হাজার কর্মী নিচ্ছে ইতালি, বাংলাদেশিদের জন্যও সুযোগ

ঘুষ খাওয়া লাগবে’ বলা হবিগঞ্জের সেই এএসআইকে প্রত্যাহার

নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্কনতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক

শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী