সুনামগঞ্জের ধর্মপাশায় মাটিকাটা ও বাদশাগঞ্জ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে আনুমানিক ১টা ২০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত এসিল্যান্ড জনি রায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর আওতায় নোয়াবন্দ গ্রামের ইমন আহম্মেদকে ১৫ হাজার টাকা এবং মাটিকাটা গ্রামের আলী আকবরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের আইন মেনে চলার বিষয়ে সতর্ক করেন।