বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশায় মোবাইল কোর্ট, দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ কমলগঞ্জে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ জগন্নাথপুরে পোনা অবমুক্তকরণে অনিয়মের অভিযোগ, মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ, ফেরদৌসী আহমেদের আসন শূন্য শাল্লায় কৃষক কার্ডের কার্যক্রম উদ্বোধন, ১ হাজার ৭৬১ কৃষকের হিসাবে ২,৫০০ টাকা সিডনিতে মুসলিম কবরস্থানে ভাঙচুর, ক্ষতবিক্ষত সমাধি দেখে ক্ষুব্ধ স্বজনরা চটের বস্তায় লুকানো ৮০ বোতল বিদেশি মদ, মৌলভীবাজারে গ্রেপ্তার ২ জামালগঞ্জে ৩৭ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন বিয়ানীবাজারে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, চাচা গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, চাচা গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজারে ১১ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আপন চাচা হাছান আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল। গ্রেপ্তার হাছান আহমদ পেশায় একজন প্রাইভেটকার চালক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা প্রবাসে থাকেন। গত ৮ আগস্ট শিশুটির মা নামাজরত থাকা অবস্থায় অভিযুক্ত হাছান শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের সঙ্গে আলোচনা এবং শিশুটির চিকিৎসার কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত হাছান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশায় মোবাইল কোর্ট, দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ

কমলগঞ্জে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ

জগন্নাথপুরে পোনা অবমুক্তকরণে অনিয়মের অভিযোগ, মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে

প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ, ফেরদৌসী আহমেদের আসন শূন্য

শাল্লায় কৃষক কার্ডের কার্যক্রম উদ্বোধন, ১ হাজার ৭৬১ কৃষকের হিসাবে ২,৫০০ টাকা

সিডনিতে মুসলিম কবরস্থানে ভাঙচুর, ক্ষতবিক্ষত সমাধি দেখে ক্ষুব্ধ স্বজনরা

চটের বস্তায় লুকানো ৮০ বোতল বিদেশি মদ, মৌলভীবাজারে গ্রেপ্তার ২

জামালগঞ্জে ৩৭ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন

বিয়ানীবাজারে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, চাচা গ্রেপ্তার