বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশায় মোবাইল কোর্ট, দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ কমলগঞ্জে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ জগন্নাথপুরে পোনা অবমুক্তকরণে অনিয়মের অভিযোগ, মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ, ফেরদৌসী আহমেদের আসন শূন্য শাল্লায় কৃষক কার্ডের কার্যক্রম উদ্বোধন, ১ হাজার ৭৬১ কৃষকের হিসাবে ২,৫০০ টাকা সিডনিতে মুসলিম কবরস্থানে ভাঙচুর, ক্ষতবিক্ষত সমাধি দেখে ক্ষুব্ধ স্বজনরা চটের বস্তায় লুকানো ৮০ বোতল বিদেশি মদ, মৌলভীবাজারে গ্রেপ্তার ২ জামালগঞ্জে ৩৭ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন বিয়ানীবাজারে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, চাচা গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় কৃষক কার্ডের কার্যক্রম উদ্বোধন, ১ হাজার ৭৬১ কৃষকের হিসাবে ২,৫০০ টাকা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সরকার ঘোষিত ‘কৃষক কার্ড’ বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ কর্মসূচির দ্বিতীয় ধাপের পাইলটিং কার্যক্রম বৃহস্পতিবার ফেনী থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পর্যায়ে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলা যুক্ত রয়েছে।

শাল্লা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বাহাড়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ২ হাজার ১২২ জন কৃষক প্রাথমিকভাবে কৃষক কার্ডের আওতায় আসবেন। এর মধ্যে দরিদ্র ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দিয়ে ১ হাজার ৭৬১ জনের হিসাবে কৃষি উপকরণ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

পর্যায়ক্রমে শাল্লা উপজেলার সব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার কথা জানানো হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণসহ বিভিন্ন সরকারি সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোহাম্মদ ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) হুমায়ুন কবির।

এ ছাড়া উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুহেল, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও কৃষকরা।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশায় মোবাইল কোর্ট, দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ

কমলগঞ্জে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ

জগন্নাথপুরে পোনা অবমুক্তকরণে অনিয়মের অভিযোগ, মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে

প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ, ফেরদৌসী আহমেদের আসন শূন্য

শাল্লায় কৃষক কার্ডের কার্যক্রম উদ্বোধন, ১ হাজার ৭৬১ কৃষকের হিসাবে ২,৫০০ টাকা

সিডনিতে মুসলিম কবরস্থানে ভাঙচুর, ক্ষতবিক্ষত সমাধি দেখে ক্ষুব্ধ স্বজনরা

চটের বস্তায় লুকানো ৮০ বোতল বিদেশি মদ, মৌলভীবাজারে গ্রেপ্তার ২

জামালগঞ্জে ৩৭ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন

বিয়ানীবাজারে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, চাচা গ্রেপ্তার