বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশায় মোবাইল কোর্ট, দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ কমলগঞ্জে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ জগন্নাথপুরে পোনা অবমুক্তকরণে অনিয়মের অভিযোগ, মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ, ফেরদৌসী আহমেদের আসন শূন্য শাল্লায় কৃষক কার্ডের কার্যক্রম উদ্বোধন, ১ হাজার ৭৬১ কৃষকের হিসাবে ২,৫০০ টাকা সিডনিতে মুসলিম কবরস্থানে ভাঙচুর, ক্ষতবিক্ষত সমাধি দেখে ক্ষুব্ধ স্বজনরা চটের বস্তায় লুকানো ৮০ বোতল বিদেশি মদ, মৌলভীবাজারে গ্রেপ্তার ২ জামালগঞ্জে ৩৭ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন বিয়ানীবাজারে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, চাচা গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

চটের বস্তায় লুকানো ৮০ বোতল বিদেশি মদ, মৌলভীবাজারে গ্রেপ্তার ২

মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ি। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে সকাল (৩২) এবং ইটাগাছা এলাকার একই ব্যক্তির ছেলে জাহিদুল ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে শেরপুর গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি ট্রাক আটক করা হয়।

পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালক ও হেলপারের সিটের পেছনে রাখা চারটি চটের বস্তা থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ROYAL STAG DELUXE WHISKY-এর ৪৬ বোতল, ICONiQ WHITE FINEST INTERNATIONAL GRAIN WHISKY-এর ১৬ বোতল এবং AC BLACK PURE GRAIN DELUXE WHISKY-এর ১৮ বোতল।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে এসব বিদেশি মদের চালান ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশায় মোবাইল কোর্ট, দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ

কমলগঞ্জে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ

জগন্নাথপুরে পোনা অবমুক্তকরণে অনিয়মের অভিযোগ, মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে

প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ, ফেরদৌসী আহমেদের আসন শূন্য

শাল্লায় কৃষক কার্ডের কার্যক্রম উদ্বোধন, ১ হাজার ৭৬১ কৃষকের হিসাবে ২,৫০০ টাকা

সিডনিতে মুসলিম কবরস্থানে ভাঙচুর, ক্ষতবিক্ষত সমাধি দেখে ক্ষুব্ধ স্বজনরা

চটের বস্তায় লুকানো ৮০ বোতল বিদেশি মদ, মৌলভীবাজারে গ্রেপ্তার ২

জামালগঞ্জে ৩৭ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন

বিয়ানীবাজারে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, চাচা গ্রেপ্তার