হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নে অবস্থিত আমুরোড হাই স্কুল অ্যান্ড কলেজের আসন্ন গভর্নিং বডি নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পল্লী চিকিৎসক ডা. মো. আলমগীর হোসেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আমুরোড হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফের কাছে মনোনয়নপত্র জমা দেন।
ডা. মো. আলমগীর হোসেন ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং এর আগে ওই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য ছিলেন বলে জানা গেছে।
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান শামীম, ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন (মাখন), যুবদল নেতা মো. আবু তাহের, আরিফ আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুকন এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফসহ অন্যরা।
মনোনয়ন জমা দেওয়ার পর ডা. মো. আলমগীর হোসেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।