বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগে মো. ফাতু মিয়া নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সাত দিনের মধ্যে নির্মিত বাউন্ডারি দেয়াল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মসজিদের জায়গা নিয়ে বিরোধের সূত্র ধরে সরকারি সড়কের জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ ওঠে মো. ফাতু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ৮৯ ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সাত দিনের মধ্যে নির্মিত বাউন্ডারি দেয়াল অপসারণের নির্দেশ দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো